
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।
পানিপারুল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ৩০ টি স্ব সহায়ক দলকে ৫০ টি করে মুরগী বাচ্চা বিতরণ করা হয় আজ রবিবার। বাচ্চা গুলি তুলে দেন পানিপারুল পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা প্রধান। সঙ্গে উপস্থিত ছিলেন ব্লকের বি.এল.ডি.ও. স্নেহেন্দু দানা ও পঞ্চায়েত স্তরে প্রাণীমিত্রা ওয়ার্কার মানসী মাইতি, সংগীতা প্রামানিক ,প্রিয়াঙ্কা জানা এবং পঞ্চায়েতের এক্সিকিউটিভ রাধাশ্যাম দীক্ষিত ও পঞ্চায়েতের সদস্যগণ। গ্রামীণ অর্থনীতি মজবুত করতে নারীদের উপার্যনের লক্ষ্যে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে শনি ও রবিবার দুদিন ধরে ব্লকের ৮টিগ্রাম পঞ্চায়েতের ২৫০ স্ব সহায়ক দল দলের প্রতিটি গ্রুপকে ৫০ টি করে মুরগি বাচ্চা বিতরনের কথা জানান পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান।
