
নিজস্ব সংবাদদাতা দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।খেজুরী-১এর জরারনগরের গ্ বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক শ্রী শশধর কোটাল রবিবার। এ দিন দুপুর ২-৩০নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিছুদিন ধরে তিনি শ্বাস কষ্টে ভুগছিলেন।আজ হঠাৎই সকালে অসুস্থতা বোধ করেন, দুপুরেই তাঁর প্রয়ান ঘটে।মৃত্যুর খবরে বাড়িতে পৌঁছান তাঁর অত্যন্ত স্নেহভাজন হেঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা নায়ক,জেলা পরিষদ সদস্য তথা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান কুমার নায়ক,অঞ্চল সভাপতি নগেন্দ্র নাথ পড়িয়া,শিক্ষক অনন্ত মান্না,শিক্ষক শান্তনু প্রামানিক,অতনু প্রামানিক,পূর্ণ চন্দ্র দাস,জরার নগর গ্রাম উন্নয়ন কমিটির সম্পাদক হরেন্দ্র নাথ পাল,কবি সমরেশ সুবোধ পড়িয়া প্রমুখ।শশধর বাবু একসময় হেঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন।ছিলেন জরারনগর খরাড সমবায় সমিতির ডিরেক্টর,সুভাষ শিল্প ভারতীর সদস্য,গ্রাম উন্নয়ন কমিটির সদস্য। দীর্ঘ দিন জরারনগর বুথ তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন।বিমান বাবু জানান তাঁর মৃত্যুতে জরারনগরেল অপূরণীয় ক্ষতি হলো।তিনি একজন প্রকৃত অভিভাবক কে হারালেন।
