
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।রবিবার এগরা শহরের ও এস জি ল্যাপারোস্কপিক হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে টানা ৮ ঘন্টা অপারেশন হয় এক যুবকের। মুখের ক্যান্সার নিয়ে তমলুকের এক বছর ৪০ এর যুবক মঙ্গলবার ভর্তি হয় এই বেসরকারি হাসপাতালে। সমস্ত পরীক্ষা নিরীক্ষা শেষে আজ সকাল ৯টা থেকে বিকেল ৪ পর্যন্ত টানা অপারেশন চলে আই সি ইউ যুক্ত এই হাসপাতালের মডিউলার ও টি তে। টানা অপারেশন শেষে ক্যান্সার বিশেষজ্ঞ ডা: স্বরুপজিৎ ঘাটা ও প্রখ্যাত শল্যচিকিৎসক ডা: বাদল অশ্রু ঘাটা জনান রোগীর ডানদিকের চোয়াল, গালের মাংস, গলার গ্ল্যান্ড বাদ দিতে হয়েছে, বুকের মাংস নিয়ে মুখের ক্ষতস্থান পূরণ করা গেছে। বামদিকের থাই থেকে চামড়া এনে বুকের অংশে প্প্লাসটি সার্জারীতে পূরণ করা হয়েছে,বসানো হয়েছে অস্থায়ী শ্বাসনালী। বর্তমান রোগী সুস্থ্য। টানা এই অপারেশনে ছয় 

