
দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।তৃণমূল যুব ও তৃণমূল সংখ্যালঘু সেলের অাহ্বানে অাগামী ২০ শে ডিসেম্বর কাঁথি শহরে মহামিছিল ও সম্প্রীতি সভা সফল করার লক্ষে দেশপ্রাণের দুরমুঠ তেলিপোতা মোড়ে প্রস্তুতি সভা অায়োজিত হয় মঙ্গলবার। সভায় বক্তব্য রাখেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, দেবাশীষ ভূঞ্যা,অানসার দপ্তরী,অজয় সাহু,অসিত মন্ডল,সেক মোসারফ, সেক সফিউল অালি, দীপু খাঁন, সেক রাহেদ উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ। তাদের বক্তব্যে বলেন কেন্দ্রীয় সরকার ব্যাঙ্ক,বীমা,বিএসএনএল সহ সমস্ত লাভজনক সরকারী ক্ষেত্র কে জলের দরে বিক্রি করতে ব্যস্ত,কেন্দ্রীয় সরকার এখন বেচারাম সরকার। বিজেপি সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে মেরুকরণের রাজনীতির পথ বেছে নিয়েছে। অাগামী ২০ ডিসেম্বর কাঁথি শহরে জনপ্লাবন তৈরী করে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচী সফল করার অাহ্বান জানান।
