গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।এগরা সারদা শশিভূষণ, মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদালয়, কাঁথি পি কে কলেজ, পালপাড়া যোগদাসৎসঙ্গ মহাবিদ্যালয়, রামনগর কলেজ,বাজকূল মিলনী মহাবিদ্যালয়ে জাতীয় সেবা প্রকল্পের ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব সহকারে আন্তর্জাতিক এইডস সচেতনতা দিবস উদযাপিত

    হয় বুধবার ৷মুগবেড়িয়া মহাবিদ্যালয়ের প্রবেশ পথে জনসাধারণের সচেতনতার উদ্দেশ্যে একটি পথসভার আয়োজন হয় ৷ সভার সভাপতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. স্বপন কুমার মিশ্র তাঁর ভাষণে জনসাধারনের উদ্দেশ্যে এইডস রোগের কারণ ও তার থেকে নিজেদের বিরত থাকার উদ্দেশ্যে বিশেষ গুরুত্ব আরোপ করেন ৷ সভায় বক্তব্য রাখেন জাতীয় সেবা প্রকল্প ইউনিটের ভারপ্রাপ্ত অধ্যাপক ড. পিন্টু রায় চৌধুরী ড. গৌতম বর্মন এবং শারীর শিক্ষা বিভাগের প্রধান ড. দেবাশিস রায়সহ প্রতিবক্তা বক্তব্যে এইডস বিষয়ক সচেতন থাকার উদ্দেশ্যে গুরুত্ব আরোপ করেন ৷ সভা শুরুর আগে মহাবিদ্যালযের প্রবেশ পথে জাতীয় সেবা প্রকল্পের স্বেচ্ছাসেবকগণ প্রতিটি ছাত্রছাত্রীকে এইডস সচেতনতার কথা উল্লেখ করে নির্দিষ্ট ব্যাজ পরিয়ে দেয় ৷সভা শেষে মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অধ্যাপকবৃন্দের দ্বারা এইডস সচেতনার উদ্দেশ্যে ব্যানার ও পোস্টার সহযোগে মাধাখালি পর্যন্ত পদযাত্রা হয় ৷ সামগ্রিকভাবে এইডস সচেতনার উদ্দেশ্যে মাহাবিদ্যালয় দ্বারা উৎযাপিত কার্যাবলি জনসাধারণের মধ্যে বিশেষ সাড়া জাগায়।
      এগরা কলেজে এন এস এস এর ৪টি ইউনিটের পক্ষে প্রায় ১০০ ছাত্র ছাত্রী নিয়ে র‍্যালী ও সচেতনতা বিষয়ক আলোচনা হয়। ছিলেন কলেজ অধ‍্যক্ষ ড: দীপক কুমার তামিলি ,অধ্যাপক জয়দীপ জানা, সাম‍্য মাহাতো, শ্রীকান্ত মন্ডল, তরুণ সরকার ও মানিক পতি।

        কাঁথি পি কে কলেজ সেমিনারে ছিলেন অধ‍্যক্ষ ড: অমিত কুমার দে, শিশু চিকিৎসক বিধান ভূঞ‍্যা, কাঁথি পৌর কোভিড নোডাল অফিসার ডা: অনুতোষ পট্টনায়ক প্রমুখ। প্রত‍্যেকে বিশ্ব এইডস দিবস পালনের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করে।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *