গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।কাঁথি-১এর নয়াপুট সুধীর কুমার হাই স্কুলের দু দিনের প্লাটিনাম জুবিলী বর্ষ উদযাপন হয় ৭ ও ৮ ই ফেব্রুয়ারি।

    ৭ই ফেব্রুয়ারি সোমবার মঙ্গল দীপপ্রজ্জ্বলন, জাতীয় পতাকা উত্তোলন, প্লাটিনাম স্মরণিকা-‘উন্মেষ’ প্রকাশ ও প্লাটিনাম পথ এবং অগ্নি শিশু ক্ষুদিরামের মূর্তি’র আবরণ উন্মোচন করে বর্ষব‍্যাপি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) মাননীয়া দিব‍্যা মুর্গেশান।             
      একই সঙ্গে নেতাজী মূর্তি’র আবরণ উন্মোচন করেন কাঁথি রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ সত‍্যাত্মানন্দ জী।সঙ্গে রাজ্যের প্রাক্তন সমবায় মন্ত্রী অধ্যাপক জ্যোতির্ময় কর।সভায় পৌরোহিত‍্য করেন উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড: চন্দন মন্ডল। স্বাগত ভাষণে
                    বিদ্যালয়ের কৃতী প্রধান শিক্ষক বসন্ত কুমার ঘোড়াই বিদ্যালয়ের ৭৫ বছরের গৌরবময় ইতিহাস তুলে ধরে এর ক্রম শ্রীবৃদ্ধিতে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।
        ছিলেন কানাইদীঘি দেশপ্রাণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক দীলিপ কুমার বেরা, কাজলা জনকল্যাণ সমিতির সম্পাদক স্বপন কুমার পন্ডা, নেতাজী’র মূর্তিদাতা চন্দ্রামণি বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা
          স্বপ্না রানী মন্ডল প্রমুখ।
          দু’দিনের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ৮ই ফেব্রুয়ারি মঙ্গলবার “সায়েন্স সিম্পোজিয়াম” শীর্ষক শিক্ষা সেমিনার ও সাংসদ দিব‍্যেন্দু অধিকারী দ্বারা ভারতের সংবিধান প্রনেতা আম্বেদ করের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচনের মধ্য দিয়ে। এদিন এই শিক্ষা সেমিনারে আলোচক মেদনীপুর কলেজের অধ্যাপক ডঃ মাখন লাল নন্দ গোস্বামী ও কাঁথি কলেজের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ড: প্রদীপ্ত পঞ্চাধ‍্যায়ী। এ দিন প্রাক্তনী ও স্কুলের এনএসএস ইউনিটের উদ্যোগে এবং কাঁথি সেন্টাল লায়ন্সের সহযোগিতায় এক রক্তদান শিবিরে ৬৫ জন রক্ত দান করে । সমগ্র অনুষ্ঠান করোনা বিধিকে মান্যতা দিয়েই সম্পন্ন হয়। শেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্লাটিনাম জুবিলী উৎসব উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক পঞ্চায়েতের প্রধান সন্দীপ রানা।

            Share

            Leave a Reply

            Your email address will not be published. Required fields are marked *