মধ্য-পশ্চিম খাড় বুথে BJP ছেড়ে তৃণমূলে যোগ বিধায়কের হাত ধরে

 

দৈনিক আবেশভূমি পটাশপুর:কাঁথি:-পটাশপুর দু’নম্বর ব্লকের মধ্য পশ্চিম খাড় বুথে বিজেপিতে ভাঙ্গন। মধ্য পশ্চিম খাড় বুথের ১২ জন বিজেপি কর্মী সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন আনুষ্ঠানিকভাবে। রবিবার সন্ধ্যায় মধ্য পশ্চিম খাড় বুথের আয়োজিত কর্মী সম্মেলনে অনুষ্ঠান মঞ্চে বিজেপি থেকে আসা কর্মী-সমর্থকদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিয়ে দলে যোগদান করান বিধায়ক উত্তম বারিক।

    উপস্থিত ছিলেন খাড় ৩ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অশোক মাইতি, পটাশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন কুমার সাউ, পটাশপুর দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃনাল কান্তি দাস, সহ সভাপতি স্বপন মাইতি,ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরজিৎ মাইতি, অঞ্চল সভাপতি বিষ্ণুপদ নায়েক, সহ-সভাপতি গণেশ পড়িয়া, দক্ষিণ খাড় গ্রামের প্রাক্তন পঞ্চায়েত সদস্য গৌতম আচার্য, পটাশপুর এককের তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তিপন্ডা সহ বুথ নেতৃত্ব।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *