
কাশিমপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের নবনির্মিত দলীয় কার্যালয়ের উদ্বোধন করলেন বিধায়ক
দৈনিক আবেশভূমি:পটাশপুর:কাঁথি:-পটাশপুর ২নং ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের কাশিমপুর গ্রামে কাশিমপুর বুথ তৃণমূল কংগ্রেসের নবনির্মিত দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করলেন পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বারিক। রবিবার বিকেলে এই নবনির্মিত দলীয় কার্যালয়ের ফিতে কেটে শুভ উদ্বোধন হয়।
এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটাশপুর ২নং ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃণাল কান্তি দাস, পটাশপুর১ নং ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি পন্ডা, ব্লকের সহ সভাপতি স্বপন মাইতি, সত্যেশ্বর নন্দী, গোলকেশ নন্দ গোস্বামী সহ এলাকার বুথের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।
