গৌরীশংকর মহাপাত্র:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।এগরা কথা-ছন্দ ‘র একান্ত আপনজন ডা: পি (পুন্ডরীকাক্ষ) মিশ্র আজীবন সদস্য ও প্রধান উপদেষ্টা’কে স্মরণ অনুষ্ঠান হয় শনি ও রবিবার। শনিবার উপনিষদের মন্ত্রোচারণ ও কবি সুরকার হেমন্ত মাইতির কবিতা ও গানে স্মৃতি চারণ অনুষ্ঠানের সূচনা হয়। ক্রমে চৈতালি বোসের নিবেদনে রবি ঠাকুরের”দান” অনন্ত লোকে আনন্দলোকে “, নিবেদনে চক্রধর দাস, সায়নী বেরা, পৌলমী শাসমল ,সংগীতা মিশ্র। বেদ, ভগবদ্গীতা ও রবি ঠাকুরের সাথে বর্তমান কালের সাতজন কবির কবিতায আনন্দলোকে ডাঃ পি মিশ্র বিষয়টি আনন্দঘন হযে ওঠে। ঘরোয়া ভাবে এই অনুষ্ঠানে পাশে ছিলেন ডাঃ মিশ্রের একমাত্র ছেলে আইনজীবী কৌস্তব মিশ্র, আজীবন সদস্য শক্তিপদ দাস, মিঠু সিং ,অমল রঞ্জন রায়, ছন্দা মহাপাত্র,সভাপতি নির্মলেন্দু প্রধান প্রমুখ। দুদিনের অনুভবী এই স্মরণানুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবক মিলে ৭৮ জন আংশ নেয়। উপস্থিত সকলকে ধন্যবাদ জানান কথাছন্দের প্রাণপুরুষ বাচিকশিল্পী চক্রধর দাস।