
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।আজ শুক্রবার শুভ নববর্ষ এগরা উইন্ডোজ অফ ওয়েলফেয়ারের পক্ষে এগরা সুপার স্পেশালিটি হসপিটালে রোগীদের ফল বিতরণ করা হয়। ৯০ জন রোগীকে ফল তুলে দেওয়া হয়, এগরার পৌরপিতা স্বপন কুমার নায়ক প্রথম এই উদ্যোগের শুভ সূচনা করেন। সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক কেশব নায়ক, সভাপতি দেবজ্যোতি মাইতি, সহ-সম্পাদক সুকুমার দাস, সদস্য সুপথ বন্ধু বাগ,সুলভ মহাপাত্র, বরুন দাস, সৌমেন্দু মাইতি, প্রদীপ দাস, কৃষ্ণেন্দু দাস প্রমুখ। সম্পাদক বলেন গতবছরও তাঁরা এই উদ্যোগ নিয়েছিলেন। হাসপাতালের কর্মীবৃন্দ সহযোগিতা করায় তিনি সকলকে ধন্যবাদ জানান।

