
গৌরীশংকর মহাপাত্র : দৈনিক আবেশভূমি:এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।এগরা-১ এর সাহাড়া অঞ্চলের পুরুষোত্তমপুর বুথের দক্ষিণ মলিদায়-৮০ টি পরিবারের মধ্যে ৭০টি পরিবার প্রফুল্ল দাস, গনেশ জানা ও গৌতম দাসের নের্তৃতে সি,পি,এম ও বি জেপি ছেড়ে অঞ্চল সভাপতি প্রভুপদ দাসের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগ দেয়। সভায় দীর্ঘ সময় ধরে বক্তব্যে সরকারের সাফল্য তুলে ধরেন অঞ্চল সভাপতি ও পুর্ত কর্মাধ্যক্ষ প্রভুপদ দাস। এছাড়া উপস্থিত ছিলেন প্রধান শান্তি লতা দাস, বুথ সভাপতি,অচিন্ত্য শ্যামল,দেবকীনন্দন দত্ত, শুভেন্দু সোম, সুব্রত মাইতি ,সন্দীপ প্রধান,লব কুমার প্রধান, চন্দন প্রধান, দীপক কুমার ভুঞ্যা, রবীন্দ্র দাস, রাজা প্রধান প্রমুখ। তৃণমূলে যারা যোগ দিলেন তাদের উল্লেখ যোগ্য বামফ্রন্টের পঞ্চায়েত সদস্য প্রফুল্ল দাস, গনেশ জানা, গৌতম দাস,খগেনজানা, ভুবন জানা, চন্দন দাস,উত্তম জানা,তপন দাস, জয়দীপ দাস,বিমলজানা, মধুসূদন জানা, চন্দন জানা, অরবিন্দ পাত্র, উমাকান্ত পাত্র,কমল পাত্র, পঞ্চানন পাত্র প্রমুখ।
