
গৌরীশংঙ্কর মহাপাত্র :দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।দ্রব্যমূল্য বৃদ্ধি ও রাজ্য সরকারের পাহাড় প্রমাণ দুর্নীতির প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে কংগ্রেসের উদ্যোগে মিছিল ও পথসভা হয় শুক্রবার।বক্তব্য রাখেন পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস সভাপতি মানস কর মহাপাত্র, প্রদেশ সম্পাদক তাপস মাইতি , জেলা সহ-সভাপতি মাখন ঘোড়ই , হলদিয়া মহকুমা সভাপতি শশাঙ্ক মাঝি প্রমুখ। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা প্রনব দাস বায়েন, রঘুনাথ কামিলা, সন্তোষ গোস্বামী, শঙ্কর দাস বায়েন প্রমুখ।। বক্তাগণ তাদের বক্তব্যে বলেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগামছাড়া মূল্যবৃদ্ধি ও সাধারণ মানুষের জীবনে নিদারুণ কষ্ট, নাভিশ্বাস উঠছে । ওষুধের দাম বাড়ছে। রান্নার তেল থেকে শুরু করে নুন, সমস্ত খাদ্যপণ্যের রেকর্ড মূল্যবৃদ্ধিতে মাথায় হাত গরীব, মধ্যবিত্তের। মাথব্যথা নেই কেন্দ্র ও রাজ্যের।রাজ্য সরকারের পাহাড় প্রমাণ দুর্নীতির সমালোচনা করে বলেন চিটফান্ড কেলেঙ্কারি, কয়লা খাদান, বালি খাদান, পাথর খাদান কেলেঙ্কারি, সোনা পাচার, গরু পাচার, তোলাবাজি, খুন, চাল চুরি, ত্রিপল চুরি, সিন্ডিকেট ইত্যাদি অভিযোগের সাথে যুক্ত হয়েছে শিক্ষক, শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতির মারাত্মক অভিযোগ। সমাজের একেবারে মূলে ঘুণ ধরিয়ে দিতে এগুলোই যথেষ্ট। এস এস সি স্ক্যামে শুধু দু-এক জন মন্ত্রী নয়, তৎকালীন গোটা মন্ত্রীসভা এবং শাসক দলের শীর্ষ নেতারা, কেউই দায়িত্ব এড়াতে পারেন না। আজ বাংলা গনবিদ্রোহের সময় এসে গেছে। যুব সমাজকে পথে নামার আহ্বান জানান।