গৌরীশংঙ্কর মহাপাত্র : দৈনিক আবেশভূমি: এগরা পূর্ব মেদিনীপুর।ভারতীয় গণনাট্য সংঘের (পঃবঃ), মেদিনীপুরের উজান শাখার উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় শহরের রাঙামাটির উজান কার্যালয় প্রাঙ্গণে পালিত হয় গণনাট্যের প্রতিষ্ঠা দিবস এবং রবীন্দ্র নজরুল স্মরণ।দুই কবির প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন গণনাট্য সংঘের রাজ্য নেতৃত্ব বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রবি বসু। ছিলেন উজানের সম্পাদক দেবাশীষ পাত্র, গণনাট্যের জেলা নেতৃত্ব অমরকৃষ্ণ দাস,নাট্য ব্যক্তিত্ব রধীন ধর, সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া প্রমুখ। উদ্বোধনী নৃত্য পরিবেশন

    করেন অর্ণা বেরা।নাচ,গান, আবৃত্তির মধ্য দিয়ে একটি মনোজ্ঞ অনুষ্ঠান উপস্থাপিত হয়। সঙ্গীত পরিবেশন করেন দূরদর্শন ও বেতার শিল্পী পার্থ সারথি পান্ডা, সঙ্গীত শিল্পী মাতুয়ার মল্লিক, সঙ্গীত শিল্পী দীপঙ্কর শীট প্রমুখ।অনুষ্ঠানের সঞ্চালনায় বিশিষ্ট বাচিক শিল্পী ও সঞ্চালক অর্ণব বেরা।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *