
গৌরীশংঙ্কর মহাপাত্র : দৈনিক আবেশভূমি :এগরা কাঁথি মেদিনীপুর।পশ্চিম মেদিনীপুরে রবীন্দ্র স্মৃতি সমিতির অকুণ্ঠ সহযোগিতায়, সঙ্গীত শিক্ষায়তন “ইমন”-এর উদ্যোগে রবীন্দ্র নিলয়ে অনুষ্ঠিত হলো নজরুল জয়ন্তী। অনুষ্ঠান শুরুতে রবীন্দ্র ও নজরুল এবং মেদিনীপুরের জনপ্রিয় সঙ্গীতশিল্পী হায়দার আলির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনে শ্রদ্ধা জ্ঞাপন হয়। সবাইকে স্বাগত জানান ইমনের অধ্যক্ষা বিশিষ্ট সঙ্গীত শিল্পী সংঘমিত্রা দাশ।অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সঙ্গীতগুরু জয়ন্ত সাহা।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র ওঝা,সভাপতি জগবন্ধু অধিকারী, নয়ন 

