
প্রকাশ কর :দৈনিক আবেশভূমি : এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।পূর্ব মেদিনীপুর: এগরা:এগরা-১এর জেড়থান পঞ্চায়েতে ৫ম দফার দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হলো শুক্রবার। স্থানীয় হাইস্কুল প্রাঙ্গণে দুয়ারে সরকার শিবির পরিদর্শনে যান এগরা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ , জয়েন্ট বিডিও সুমন চ্যাটার্জী, পঞ্চায়েতের প্রধান সুষমা প্রধান, উপ-প্রধান বিজন বিহারী সাউ, পঞ্চায়েত সঞ্চালক আইয়ুব খান, সমাজকর্মী শান্তনু মাইতি ও বিশ্বজিৎ বেরা প্রমূখ।এ দিন বিকেল পর্যন্ত দুয়ারে সরকার শিবিরে কয়েকশো আবেদন জমা পড়ে। লক্ষীর ভান্ডার, শ্রমিক সুরক্ষা যোজনা ও স্বাস্থ্য সাথীতে আবেদন তুলনামূলক ভাবে বেশী। ঐক্যশ্রী শিবিরে পড়ুয়াদের ভিড় ছিল, তবে বয়স্করা বার্ধক্য ভাতা পাচ্ছেন না বলে অভিযোগ জানায়।
