
গৌরীশংঙ্কর মহাপাত্র : দৈনিক আবেশভূমি :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।এগরা-২এর মঞ্জুশ্রীতে ৫ম দফার দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হলো শুক্রবার। বালিঘাই হাইস্কুলে এ দিনের শিবির পরিদর্শন করেন এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান, বিডিও কৌশিষ রায়, মঞ্জুশ্রী পঞ্চায়েত প্রধান পূর্ণিমা মাইতি, উপ-প্রধান প্রকাশ রায়চৌধুরী, পঞ্চায়েত সমিতি সদস্যা স্বপ্না দাস প্রমূখ। বিকেল পর্যন্ত শিবিরে কয়েকশো আবেদন জমা পড়ে। বেশি আবেদন লক্ষীর ভান্ডার, শ্রমিক সুরক্ষা যোজনা ও স্বাস্থ্য সাথীতে। ঐক্যশ্রী শিবিরে পড়ুয়াদের ভিড় ছিল নজর কাড়া। বার্ধক্য ভাতা পাচ্ছেন না বলে অভিযোগ বলে বৃদ্ধরা অভিযোগ জানায়।
