গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।আসন্ন বৃষ্টির আগে নিকাশি ব্যবস্থা দ্রুত উন্নয়নে আগ্ৰহী এগরার বিধায়ক অরুণ কুমার মাইতি। তিনি শুক্রবার এগরা- ২ ব্লকের দুব্দা পঞ্চায়েতের অস্থি চ্যানেল সংস্কারের কাজ পরিদর্শন করেন, ঠিকাদার সংস্থার সঙ্গে এই কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। এই ক্যানেল সংস্কার হলে এলাকার জল নিকাশি ব্যবস্থা প্রভূত উন্নতি হবে। প্রসঙ্গত দুব্দা বরাবরই বন্যা প্রবণ এলাকা। নিকাশি ব্যবস্থা ভালো না থাকার জন্য প্রতিবছরই দীর্ঘ সময় জল আটকে থাকে। আটকে থাকা জল যাতে দ্রুত নিষ্কাশিত হয় সেই জন্যই আগেভাগে চ্যানেল গুলি সংস্কারে উদ্যোগী প্রশাসন।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *