গৌরীশংঙ্কর মহাপাত্র:দৈনিক আবেশভূমি:এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।কেন্দ্রের ১০০ দিনের কাজের টাকা বন্ধ করা এবং পেট্রোল, ডিজেল রান্নার গ্যাস ও ,নিত্যপ্রয়োজনীয় জিনিস এবং জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পানিপারুল অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ বুধবার মহামিছিল হয়। বৈকালিক এই মহামিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত এগরার বিধায়ক তথা কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তরুণ কুমার মাইতি, এগরা-২পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান, পানিপারুল পঞ্চায়েত প্রধান রঞ্জিতা প্রধান,উপপ্রধান তপন কুমার বের, পানিপারুল অঞ্চল তৃণমূল

কংগ্রেসের সভাপতি নিশিকান্ত জানা,যুব সভাপতি বাবুল সাহা, গৌতম সাউ, শিক্ষকনেতা রজত কুমার বেরাসহ সমস্ত বুথ সভাপতি সম্পাদক ও দলীয় পঞ্চায়েত সদস্য সদস‍্যা। পথ সভায় বক্তাগণ কেন্দ্রের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সমস্ত শ্রেণীর মানুষ কে মাঠে নামার আহ্বান জানান। এ দিন স্ব সহায়ক দলের মেয়েদের উপস্থিতি ছিল নজর কাড়া।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *