গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশ ভূমি:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর। প্রতাপদীঘি বাগমারি ঐক্য সম্মিলনীর ব্যবস্থাপনায় ৪২ তম বর্ষের সন্তোষী মায়ের পূজার শুভ উদ্বোধন হল বৃহস্পতিবার। ফিতা কেটে মঙ্গলদীপ জ্বেলে ৪২ তম বর্ষের পূজা মন্ডপের উদ্বোধন করেন রাজ‍্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি, ছিলেন বিধায়ক উত্তম বারিক,জেলা পরিষদের কর্মাধ‍্যক্ষ মৃণালকান্তি দাস, উপ প্রধান ডা: দীলিপ রায়,  সাউথখন্ড পঞ্চায়েত প্রধান বিজনবন্ধু বাগ, পঞ্চায়েত সদস্য সত‍্যেশ্বর নন্দী, সমাজসেবী মানস রায় ও স্বপন কুমার মাইতি প্রমুখ। এই অনুষ্ঠানে আজকে নবনির্মিত

    ভবনের দ্বারোদঘাটন হয় এবং তার সাথে দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ হয়। অনুষ্ঠান চলবে আগামী সোমবার পর্যন্ত। এখানে রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির, বিভিন্ন ব্লাড গ্রুপ টেস্ট সহ দুঃস্থদের যেমন বস্ত্র বিতরণ করা হয়েছে তেমনি মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে। বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সঞ্চালনায় সংস্থার সম্পাদক নির্মল বর্মন। শেষে সকলকে ধন‍্যবাদ জানান সংস্থা সভাপতি নন্দ দুলাল দাস।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *