গৌরীশংকর মহাপাত্র দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।পটাশপুর-২এর শ্রীরামপুর পঞ্চায়েতের প্রতাপদীঘি ও বাগমারী ঐক‍্য সম্মেলনীর রক্তদান হয় সোমবার।
সহযোগিতায় প্রতাপদীঘি ল‍ায়ন্স ক্লাব। রক্তদাতাদের হাতে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করার মধ‍্য দিয়ে শিবিরের উদ্বোধন করেন এলাকার তরুণ ও কর্মোদগী বিধায়ক উত্তম বারিক। কোঠারী ব্লাড ব‍্যাঙ্কের পক্ষে ১৩ মহিলা সহ৪০ জনের রক্ত সংগ্ৰহ করে।ঐক‍্য সম্মেলনীর সম্পাদক নির্মলেন্দু বর্মণ বলেন এলাকায় গরমে রক্তের সংকট দেখা দিয়েছে,অনেক অসহায় মানুষ অর্থের অভাবে তাদের পরিবারের মানুষকে বাঁচতে পারছেন না। বিপন্ন থ‍্যালাসেমিয়া রোগী ও রোগীর পরিবার।আমাদের সংস্থার পক্ষে তাই এই শিবিরের অয়োজন।যাতে মানুষের প্রান বাঁচে।আরো বলেন সংস্থা ৪২বছর ধরে সন্তোষী মায়ের পূজার্চনা ও বিভিন্ন সেবামুলক কাজে যুক্ত,রক্তদান শিবির এই প্রথম। একই সঙ্গে ৪৮ জনের রক্তের শ্রেণী নির্ণয় এবং ৬৫ জনের রক্তের গ্রুপ নির্ণয় হয়। উপস্থিত ছিলেন বিধায়ক উত্তম বারিক, আয়োজক ক্লাব সভাপতি নন্দ দুলাল দাস, প্রতাপদীঘি লায়ন্স সভাপতি সুভাষ দাস, মনোজ দাস মহাপাত্র, বিশ্বেশ্বর মাইতি, স্বপন কুমার গিরি, প্রাক্তন কর্মাধ্যক্ষ স্বপন মাইতি,বরুন নন্দ গোস্বামী প্রমুখ। বিধায়ক তার বক্তব্যে বলেন সব কাজ সরকার করবে এ ধারণা মাথায় না রেখে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বিশেষ ভূমিকা রয়েছে। এমন মহতী কাজে যে সংস্থাগুলি এগিয়ে আসবেন তিনি তাদের পাশে থাকার আশ্বাস দেন। উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সহযোগী সংস্থা লায়ন্স সম্পাদক স্বপন রায়।

     

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *