প্রকাশ কর:দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।
সুস্থ সংস্কৃতি বিকাশে শতাব্দী প্রাচীন বামপন্থী শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি (এবিটিএ) এর মেদিনীপুর গ্রামীণ আঞ্চলিক শাখার উদ্যোগে রবীন্দ্র নগরে সমিতির জেলা দপ্তর গোলোকপতি ভবনে রবিবার অনুষ্ঠিত হয় পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীর সাংস্কৃতিক প্রতিযোগিতা।
মেদিনীপুর সদর ব্লকের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৭৫ জন প্রতিযোগী।বাংলা,হিন্দি, সাঁওতালি ও উর্দু ভাষায় আবৃত্তি, বাংলা ও সাঁওতালি সঙ্গীত, প্রবন্ধ রচনা,বসে আঁকো সহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা হয়।সফল প্রতিযোগীদের শংসাপত্র ও স্মারক দিয়ে পুরস্কৃত করা হয়। সফল প্রতিযোগীরা ২১ শে আগষ্ট মেদিনীপুর সদর মহকুমার সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেবে। এদিন চারাগাছে জল ঢেলে ও উদ্বোধন সঙ্গীতে কর্মসূচির সূচনা হয়। সভাপতিত্ব করেন সংগঠনের আঞ্চলিক শাখার সভাপতি সুদীপ কুমার খাঁড়া।স্বাগত বক্তব্য রাখেন শাখা সম্পাদক শান্তনু সিনহা। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান সঙ্গীত শিল্পী ভারতী বন্দ্যোপাধ্যায়, প্রাবন্ধিক স্নেহাশিস চৌধুরী প্রমুখ।অরণ্য সপ্তাহে প্রতিযোগীদের হাতে চারাগাছ উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *