
প্রকাশ কর:দৈনিক আবেশভূমি:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর। লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২সি ১ এর ২১ জোনের জোনাল অ্যাডভাইসরি কমিটির সভা রবিবার অনুষ্ঠিত হয় কাঁথি রহমনিয়া প্রাথমিক বিদ্যালয়ের সভা কক্ষে। দারুয়া লায়ন্সের ব্যাবস্থানায় অনুষ্ঠিত সভায় পৌরোহিত্য করেন জোন চেয়ারম্যান সুস্মিত মিশ্র ।স্বাগত ভাষণে দারুয়া লায়ন্স সভাপতি ফরিদ মল্লিক। শুরুতে প্রতিষ্ঠাতা মেলভিন্স জোন্সের প্রতিকৃতিতে মাল্যদান করেন ডিসি এনামুল আলি খান। ছিলেন রিজিওন্যাল চেয়ারম্যান সুবিমল মাইতি,জিএসটি কো অর্ডিনেটার ডাঃ গৌতম জানা,ডিসি অরবিন্দ মালি প্রমুখ ।জোন চেয়ারম্যান শ্রী মিশ্র জানিয়েছেন এই জোনের অন্তর্গত কাঁথি লায়ন্স ,দারুয়া লায়ন্স,চৌরঙ্গী লায়ন্স ,কাঁথি লায়নেস ও কাঁথি লিও ক্লাবের পদাধিকারীরা উপস্থিত ছিলেন। ক্লাবগুলির আগামী তিন মাসের অ্যাডমিনিস্ট্রেটিভ ও অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা হয়। দারুয়া লায়ন্সের নতুন সদস্য সেক মুক্তারকে শপথ বাক্য পাঠ করান রিজিওন্যাল চেয়ারম্যান সুবিমল মাইতি।জাতীয় সংগীত পরিবেশনে সভার সমাপ্তি হয়।
