
গৌরীশংকর মহাপাত্র:দৈনিক আবেশভূমি:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।কাজলা জনকল্যাণ সমিতি পরিচালিত ধাউড়িয়াবাড় মা সারদা গ্রামীণ উন্নয়ন পরিষদ ও কাঁথি- ৩ ব্লকের লাউদা পঞ্জায়েতের যৌথ উদোগে ও পরিচালনায় কলকাতা ভিসান আর এক্স ল্যাব এর সহযোগিতায় অভিজ্ঞ চিকিৎসক ও অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা লাবণ্য বাজার জীবন কৃষ্ণ নার্সারী চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। শনিবার এই শিবিরে প্রায় ২০০ রোগীদেরকে চক্ষু পরীক্ষা করা হয়। ছানি অপারেশন জন্য ৩০ কে চিহ্নিত করা হয়। যাদের চশমা প্রয়োজন তাদের বিনামূল্যে চশমা প্রদান করা হয়। শিবিরে ভিসান আর এক্স ল্যাব এর অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর পক্ষে ছিলেন ডা: সপ্তর্ষি ঝা, ডা: রুপম দাস, ডা: নীলাভ দাস প্রমুখ।উপস্থিত ছিলেন কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ চন্দ্রবেজ, লাউদা পঞ্চায়েতে প্রধান বিকাশ জানা প্রমূখ।কাজলার পক্ষে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপারভাইজার মঞ্জুশ্রী মাইতি, বিশ্বজিৎ দাস, মদন বেরা প্রমুখ।
