
গৌরীশংকর মহাপাত্র:দৈনিক আবেশভূমি:এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।কাঁথি চন্দ্রামনি ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ের গভর্মেন্ট স্পনসর স্কুল ম্যানেজিং কমিটির প্রথম সভা হয় আজ বুধবার। কাঁথি নতুন চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক তথা বিদ্যালয়ের প্রশাসক চিরঞ্জিত সাঁতরা নতুন কমিটিকে চার্জ হ্যান্ডওভার করেন নতুন কমিটির প্রেসিডেন্ট কাঁথি আদালতের বিশিষ্ট আইনজীবী সুব্রত কুমার দাস মহোদয়কে। উপস্থিত ছিলেন রাজ্য সরকার মনোনীত সদস্য কাঁথি পৌরসভার কাউন্সিলর রুমা দাস ও সমাজসেবী তড়িৎ দাস। বিদ্যালয়ের প্রধান শিক্ষকা ও নতুন কমিটির সম্পাদক রীতা মাইতি রায়চৌধুরী স্বাগত ভাষণ দেন, বিদ্যালয়ের শ্রীবৃদ্ধিতে সকলের সহযোগিতা কামনা করে শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
