
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।কাজলা জনকল্যাণ সমিতি ও নয়াপুট পঞ্চায়েতের যৌথ উদোগে কলকাতা ভিসান আর এক্স ল্যাবের সহযোগিতায় অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা প্রদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির হয় রবিবার। প্রায় ২৫০জনের চক্ষু পরীক্ষা করা হয় এবং ৪৫ জন ছানি অপারেশন যোগ্য কে চিহ্নিত করা হয়। যাদের চশমা প্রয়োজন তাদের বিনামূল্যে চশমা প্রদান করা হয়। ছিলেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সপ্তশ্রী ঝা, ডা: সাহেব আলফেড, পার্থপ্রতিম সাউ, নয়াপুট পঞ্চায়েত প্রধান সন্দীপ রানা, উপপ্রধান করবী নায়ক প্রমুখ। পঞ্চায়েতের প্রশিক্ষণ কক্ষে ২৫৫ জনের স্বাস্থ্য পরীক্ষা সুগার, স্প্রেসার, পরীক্ষা করা হয়।দুটো শিবিরে কাজলা জনকল্যাণ সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুপারভাইজার মঞ্জুশ্রী মাইতি ও বিশ্বজিৎ দাস ।
