গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: মেদিনীপুর-পূর্ব পশ্চিম।কেন্দ্রীয় সরকার পরিচালিত সিবিআই এবং ই ডি পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চক্রান্তের প্রতিবাদে শনিবার রামনগর-১ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষে প্রতিবাদ মিছিল ও পথসভা হয়। প্রতিবাদ মিছিলের নেতৃত্বে রামনগর-১ যুব তৃণমূল সভাপতি কৌশিক বারিক ও সহ সভাপতি জহিরুল ইসলাম, ব্লক তৃণমূল সহ সভাপতি বিশ্বরঞ্জন মিশ্র, ব্লক মহিলা তৃণমূল সভানেত্রী শম্পা মহাপাত্র, নেতৃত্ব দিয়েছেন মিনহাজুল ইসলাম, দীপক পড়্যা, দীপক জানা, বিদ্যুৎ কর, রঞ্জন প্রধান ,স্বপন প্রধান প্রমুখ। কৌশিক বারিক বলেন পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যতই সিবিআইইডি লাগানো হোক না কেন তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে না, বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বাংলার মানুষের বিপুল জনসমর্থন রয়েছে। কেন্দ্রীয় সরকার যেভাবে বিধানসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশনার সিবিআই মিলিটারি প্যারামিলিটারি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লাগিয়েছিল তাতে কিন্তু তৃণমূল কংগ্রেসকে দমাতে পারেনি তাই আগামী দিনে যত হবে সিবিআই ইডি হবে ততই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের জনসমর্থন বাড়বে।কেন্দ্রীয় সরকারের চক্রান্ত ভ্রান্তবাদী নীতি বাংলার মানুষ বুঝতে পেরেছে।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *