
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি , মেদিনীপুর পূর্ব পশ্চিম। পটাশপুর-২এর খাড় রাইজিং সান ক্লাবের ব্যবস্থাপনায় খাড় উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে চিরাচরিত বিষয়ের পরম্পরা ধরে এবছরও রক্তদান শিবিরের আয়োজন হয় আজ রবিবার।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কুমার পন্ডা ,পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, খাড় ক্ষুদিরাম মেলা কমিটির সম্পাদক পশুপতি মাইতি। প্রমূখ ছিলেন ক্লাবের আজীবন সদস্যসহ অন্যান্য সদস্যবৃন্দ। রক্তদান শিবিরে ২৮ জন মহিলাসহ ৬৬জন রক্তদান করেন। রক্তদান অনূষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি অতনু গোস্বামী। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ক্লাব।সম্পাদক অনিল দাস মহাপাত্র।

