গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম। টানা দুর্যোগ উপেক্ষা করে এগরা- ২ এর বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির প্রতিবছরের ন্যায় এবারও জন্মাষ্টমীতে আয়োজিত কৃষ্ণ সাজো প্রতিযোগিতা হয় শুক্রবার। শ্রীকৃষ্ণদেবের জন্মদিন স্মরণে কেক কেটে প্রতিযোগিতার উদ্বোধন করেন সংস্থা সম্পাদক একালের দানবীর আশীষ ধাওয়া। সঙ্গে বিচারক মন্ডলীর অন্যতম কলিয়াচক সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড: দেবীপদ রথ, সংস্থা সভাপতি কবি অম্বিকেশ মহাপাত্র, মঞ্জুশ্রী পঞ্চায়েতের উপ প্রধান প্রকাশ রায় চৌধুরী।

    সম্পাদক ৮৫ জন প্রতিযোগী নিয়ে অনুর্ধ ৬ বৎসরের এই প্রতিযোগিতার উদ্দেশ্য ব্যাখ্যা করে ব্যাখ্যা করেন এব প্রতিযোগিতায় প্রথম- আর্য বিকাশ প্রধান’কে ৩০০০, দ্বিতীয়- সুশোভন সামন্ত’কে ২০০০, তৃতীয়- আদিত্য পাত্র’কে ১৫০০, চতুর্থ- সার্থক পাত্র’কে ১০০০ এবং যুগ্ম পঞ্চম- সুনন্দিতা গিরি ও আয়ুষ্মান মাইতি’কে ৫০০ করে টাকা ভর্তি খাম পূর্ব ঘোষণা মত তুলে দিয়ে পুরস্কার বিতরণী সম্পন্ন করেন। ছিলেন অন্য দুই বিচারক সংস্থার কর্মকর্তা অহীন্দ্র নারায়ন রায় ও শংকরনারায়ণ মিশ্র, অধ্যাপক জয়দেব জানা, সমাজসেবী সন্দীপ পাত্র ও সোমনাথ প্রধান, সংস্থা বিরোজাকান্ত প্রধান, বিশ্বের রায় প্রমূখ। অনুষ্ঠানে অংশগ্রহণকারী
      সমস্ত প্রতিযোগিদের সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। পরিবারের শিশুদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মা ঠাকুমা সহ পরিবারের মায়েদের উপস্থিতি ছিল উপচে পড়া ও নজর কাড়া। সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালনায় সহ সম্পাদক জন্মেঞ্জয় প্রধান। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সংস্থা সম্পাদক এ কালের দানবীর আশীষ ধাওয়া।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *