
গৌরীশংকর মহাপাত্র : দৈনিকআবেশভূমি :মেদিনীপুর পূর্ব পশ্চিম।দিঘা মোহনা মৈত্রপুর মৎস্য খটিতে সঞ্জয় সিংহ নামে এক মৎস্যজীবীর শুটকি মাছ গোডাউন ঘরে আগুন লাগে বুধবার। ঐ অগ্নিকান্ডে কয়েক লক্ষ টাকার মাছ সহ-সর্বত্র পুড়ে যায়। খবর পেয়ে ওই মৎস্যজীবীর পাশে দাঁড়াতে উপস্থিত হন কাঁথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতির সভাপতি আমিন সোহেল উপস্থিত হন। তিনি ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন, ঘটনা সবিশেষ জানেন প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। জানা গেছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লক্ষ টাকা। সঙ্গে ছিলেন সংস্থার সহ সম্পাদক শেখ আজিজুল আলি, খটির সম্পাদক প্রতীক সিংহ, পঞ্চায়েত মেম্বার শুভেন্দু সিংহ প্রমুখ।

