গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম।পটাশপুর-২ এর শ্রীরামপুর পঞ্চায়েতের ঐতিহ্যবাহী হাইস্কুল শ্রীরামপুর হরপ্রসাদ ইনস্টিটিউশনের স্পন্সর কমিটির প্রথম সভা হয় মঙ্গলবার। ২০১৪ সালের পর প্রশাসক থেকে নতুন এম সি তে দায়িত্বভার অর্পণ হয় এ দিন। এই কমিটির প্রেসিডেন্ট সিদ্ধার্থ শঙ্খ মাইতি,অন্য দুই সদস্য মনীন্দ্রনাথ প্রধান ও অজিত মন্ডল, টি আর মেম্বার ( শিক্ষক প্রতিনিধি) দেবাংশু দাস, দেবাশীষ জানা, মানস কুমার মাইতি এবং নন টিচিং থেকে অরূপ কুমার

    বর্মন।এ দিন উপস্থিত ছিলেন চক্রের করণিক কল্যাণাশিষ দাস ও শিক্ষা বন্ধু রামকৃষ্ণ পাত্র।স্মরণীয় এই মুহূর্তে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা পরিচালন কমিটির সম্পাদক পুষ্পেন্দু মাইতি সভার সূচনায় স্বাগত ভাষণে অতিথিদের পরিচয় করিয়ে দিয়ে বিদ্যালয়ের শ্রীবৃদ্ধিতে সকলের অকুণ্ঠ সহযোগিতা প্রার্থনা করেন। বিদ্যালয়ের প্রশাসক পটাশপুর দক্ষিণ চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক রানা দেবনাথ তার দায়িত্বভার নতুন কমিটিতে হস্তান্তর করে তাঁর কার্যকালে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতার প্রশংসা করে বিদ্যালয়ের উত্তরোত্তর শ্রীবৃদ্ধিতে সকলকে পাশে থাকার আহ্বান জানান।দায়িত্বভার শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান নবগঠিত কমিটির সভাপতি সিদ্ধার্থ শঙ্খ মাইতি।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *