
গৌরীশঙ্কর মহাপাত্র ,এগরা : শনিবার শিশির অধিকারীর সমর্থনে এগরা ২নং ব্লকের বাথুয়াড়ী পঞ্চায়েতের হাটবৈঁচায় কর্মীসভা অনুষ্ঠিত হয়।

প্রার্থীর সঙ্গে বক্তব্য রাখেন বিধায়ক বনশ্রী মাইতি , এগরা ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান , কাঁথি ৩নং পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ বেজ , দুই জেলা পরিষদের সদস্য নন্দ মাইতি ও উত্তম বারিক প্রমুখ ।
উপস্থিত ছিলেন বাথুয়াড়ী গ্ৰাম পঞ্চায়েতের প্রধান ও উপ-প্রধান লক্ষীরানী হাজরা ও সুজিত শী , মঞ্জুশ্রী পঞ্চায়েতের উপ-প্রধান প্রকাশ রায় চৌধুরী , দলের ব্লক সভাপতি স্বরাজ খাঁড়া, যুব নেতা অর্ধেন্দু সিংহ প্রমুখ । এই সভায় পৌরহিত্য দলের অঞ্চল সভাপতি মৃগাঙ্কশেখর গিরি ,শিক্ষক নেতৃত্ব কনককান্তি দাস , মহম্মদ মকসেদ আলি খান ।
সকল বক্তা তৃনমূল সরকারের ধারাবাহিক সাফল্য তুলে ধরে শিশির বাবুকে পুননির্বাচিত করার আহ্বান জানান ।কৃষক, শ্রমিক, ছাত্র-যুব সর্ব ক্ষেত্রে এই সরকারের মানবিক প্রকল্প গুলি উল্লেখ করেন । এবং কেন্দ্রে উন্নয়ন বিরোধী এবং বিভেদকামী শক্তি বিজেপিকে পরাস্ত করতে, নন্দীগ্রামের সন্ত্রাস
সৃষ্টিকারী সিপিএম এবং রাজ্যে সাইন বোর্ডে পরিনত কংগ্ৰেসকে পরাস্থ করার আহ্বান জানান । অনুরূপ সভা হয় পটাশপুর ২নং ব্লকের শীরামপুর পঞ্চায়েতের প্রতাপদীঘি খড়িকা পাটনা লায়ন্স ক্লাব মাঠে । সেখানে প্রার্থীর সঙ্গে বক্তব্য রাখেন রাজ্যের প্রাক্তন
সমবায় মন্ত্রী ও বিধায়ক জ্যোতির্ময় কর ও
বিধায়ক বনশ্রী মাইতি, শিক্ষকদের ।
ছিলেন দলের ব্লক সভাপতি চন্দন সাউ , জেলা পরিষদের কর্ম্যাদক্ষ মৃনাল কান্তি দাস , অঞ্চলের প্রধান ও উপ-প্রধান গৌতম জানা ও ডঃ দিলীপ রায় , সমবায়ী গোলকেশ নন্দ গোস্বামী প্রমুখ ।
সভায় পৌরহিত্য করেন অঞ্চল সভাপতি সতেশ্বর নন্দী ,অনুষ্ঠানের সঞ্চালনা করেন ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি মানস রায় । মহিলাদের ব্যাপক উপস্থিতি সকলের নজর কাড়ে । প্রার্থী তার বক্তব্যে সুবর্নরেখা জল প্রকল্পের সুবিধা আগামীদিনে প্রত্যোক পরিবারে আসছে বলে ঘোষণা করেন ।
