প্রকাশ কর: দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম ।কাঁথি দেশপ্রাণ ব্লকের অধীন নতুন চক্রের সরস্বতীপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে প্রতিবছরের মতন এবারেও শিক্ষামূলক ভ্রমণ হয় ২৩ নভেম্বর বুধবার। সকালে বিদ‍্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রী,স্ব সহায়ক দল ও শিক্ষক-শিক্ষিকা বাস যোগে উপস্থিত হয় দীঘার জগন্নাথ ঘাটে। সমুদ্র স্নান ও পিকনিক সেরে দিনভর জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং অমরাবতী পার্কে ৫ জন ছাত্র ছাত্রীদের নিয়ে শিক্ষক শিক্ষিকাগন জলজ ও স্থলজ প্রানী এবং উদ্ভিদদের পরিচয় ঘটান, রোপওয়ের পরিচয় দেওয়া হয় । সৈকতে শিক্ষার্থীরা তাদের সাংস্কৃতিক দক্ষতা উপস্থাপন

    করে। ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরীশংকর মহাপাত্র, সহশিক্ষক প্রসেনজিৎ মাইতি, শোভন মাইতি, বিশ্বজিৎ আচার্য, শিক্ষিকা পূর্ণবতী দাস, সুশান্ত বসু, নীতিশচন্দ্র পন্ডা ও সরোজিনী স্ব সহায়ক দলের মায়েরা।

      সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে প্রধান শিক্ষক শ্রী মহাপাত্র জানান বরাবরের মতন এবারেও শিক্ষক-শিক্ষিকা স্বসহায়ক দল ও অভিভাবকদের সহযোগিতায় এই ভ্রমণ। দুবছর মহামারীর কারণেএটি সম্ভব না হলেও এবার ছাত্র ছাত্রীরা উৎসাহ ও আনন্দ লক্ষণীয়। তিনি জানান বিদ্যালয়ের বর্তমান ছাত্র-ছাত্রী ১৬০ এবারে এই ট‍্যুরে অংশ নিয়েছে ৩২ জন। সন্ধ্যায় বিদ্যালয়ে অভিভাবকদের কাছে ছাত্রছাত্রীদের পৌঁছে দেওয়া হয়।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *