গৌরীশংকর মহাপাত্র : দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম।পটাশপুর-২এর পঁচেট এলাকা থেকে লুপ্ত প্রায় ক‍‍্যামিলিয়ন উদ্ধার করে বন দপ্তরের হাতে শনিবার তুলে দেয় পঁচেট জুয়েল স্টার ক্লাব । এদিন পঁচেটে গ্রাম পঞ্চায়েত এর নতুন বিল্ডিং এর কাছে ক‍্যামিলিয়নটিকে ঘোরাঘুরি করতে দেখতে পায় ক্লাব সদস্যরা তাকে ধরে এগরা বন দপ্তরের হাতে তুলে দেয়। ক‍্যামিলিয়নটি দেখতে এলাকার উৎসাহী অসংখ্য মানুষ ভীড় জমান ক্লাব চত্বরে।ছিলেন ক্লাবের পক্ষে নন্দন রাউৎ , সঞ্জীব দাস, সৈকত মাইতি,মানিক রাউৎ,দেবু দাস,মোহন রনজিত,প্রদীপ মাইতি,অঙ্কন রাউৎ,সুদীপ দাস,সুরজিত দাস।ক্লাবের সম্পাদক সৈকত মাইতি জানান বর্তমান সমাজে এই প্রানী গুলো লুপ্ত প্রায় জঙ্গল ও গাছ কেটে ফেলার ফলে এই প্রানী গুলো এখন বাসস্থান হারিয়েছে লোকালয়ে চলে আসছে।এই প্রানীকে সংরক্ষণ না করলে আগামী দিনে এইটি প্রানী লুপ্ত হয় যাবে। এলাকাবাসী ক্লাবের এই কাজকে সাধুবাদ জানান।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *