
গৌরীশংকর মহাপাত্র : দৈনিক আবেশভূমি:মেদিনীপুর পূর্ব পশ্চিম।কলাগেছিয়া জগদীশ বিদ্যাপীঠ অ্যালামনী এসোশিয়েসন এর ৭ম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার জগদীশ বিদ্যাপীঠের সভামঞ্চে। সভাপতিত্ব করেন সংস্থা সভাপতি প্রাক্তন শিক্ষক বিকাশচন্দ্র মিশ্র, ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রতকুমার বেরা,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শান্তিরাম দাস, সহ প্রধান শিক্ষক স্বপনকুমার মণ্ডল, প্রাক্তন শিক্ষক অমলকুমার জানা, তপনকুমার সামন্ত, শৈবালকান্তি মাইতি,বর্তমান শিক্ষক ড মিহিরকুমার প্রধান, খেজুরী-১পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তারকনাথ ত্রিপাঠী প্রমুখ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন প্রাক্তন ছাত্রী সঞ্চারী মাইতি। সঙ্গীত পরিবেশন করেন প্রাক্তন ছাত্র বিশিষ্ট বেতার শিল্পী অমলকুমার মিশ্র,প্রাক্তন ছাত্রী অর্চনা মাইতি। প্রায় ১৫০ প্রাক্তন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। বার্ষিক বিবরণী পাঠ করেন সহ সম্পাদক সত্যব্রত মিশ্র, হিসাব পেশ করেন প্রাক্তনী সুব্রত কুমার মাঝি। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাক্তনী দুর্গা দাস ও সমাদৃতা মাইতি। আলোচনায় অংশগ্রহণ করেন অ্যালামনীর সম্পাদক সুজিতকুমার মাইতি, অধ্যাপক সন্দীপ সিনহা ,শক্তিপ্রসাদ জানা,জয়দেব মাইতি,অরিন্দম মাইতি , সম্পদ শাসমল ,বিবেকানন্দ মাইতি, অরিন্দম মিশ্র,মুকুল কামিলা,বিশ্বজিত পাত্র,কানাইলাল জানা প্রমুখ । ২৫ জনের কার্যকরী কমিটি গঠন করা হয়। শেষে প্রাক্তনীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

