গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভুমি:  মেদিনীপুর পূর্ব পশ্চিম।আজ বৃহস্পতিবার এগরা কৃষ্টি-চক্র আয়োজিত নাট্যোৎসবের শুভ সূচনা। এগরা ঝাঁটু লাল হাই স্কুলে সন্ধ্যায় স্বর্গীয় হরিপদ শাসমল স্মৃতি মঞ্চে নাট‍্য উৎসব-২২ শুরু হয়ে চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধন করবেন বিশিষ্ট নাট্যকার সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রধান অতিথি হিসেবে থাকতে সম্মত হয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি বিধায়ক উত্তম বারিক, পৌরপ্রধান স্বপন কুমার নায়ক প্রমুখ। উদ্বোধনের দিন মঞ্চস্থ হবে কোলকাতার ভূমি সুত থিয়েটার নাটক চর্যাপদের কবি। শুক্রবার মঞ্চস্থ হবে এগরা কৃষ্টিচক্রের “লুতুন ছড়া” এবং আমতার “পরিচয়” সংস্থার এলাদিদি। শনিবার এগরা কৃষ্টি-চক্র (জুনিয়র) মঞ্চস্থ করবে “কম্পিটিশান” এবং দেব কুমার পাল ও শুভেন্দু মুখার্জি “কুকাভিনয়” এ দিন শেষে রঞ্জন, তমলুক মঞ্চস্ত করবে “হুলাল্লা”। রবিবার সেমিনার- “থিয়েটার তুমি কার?” আলোচক সৌমিত্র বসু ও তথাগত চৌধুরী, পরে নাট্যজন চাকদার নাটক- “কোলে বসে” এবং কোলকাতা অন্তরমুখ এর নাটক- “শুভদৃষ্টি ফুলশয‍্যা” সোমবার ২৬ ডিসেম্বর শেষ দিনে ন’য়ে নাটুয়া কোলকাতা, প্রযোজনা “বড়দা” ও “নক্সী কাঁথার মাঠ”। আয়োজক সংস্থা সভাপতি প্রানাশীষ ত্রিপাঠী জানান এটি তাদের সংস্থার ৪৫তম নাট‍্যোৎসব।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *