গৌরীশংকর মহাপাত্র : দৈনিক আবেশভূমি :মেদিনীপুর পূর্ব পশ্চিম।কাঁথি পৌরসভার অধীন শিশুশিক্ষা কেন্দ্র পরিদর্শনে যান পৌরসভার শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত কাউন্সিলর তথা শিক্ষারত্ন প্রধান শিক্ষক ড.নিরঞ্জন মান্না। তিনি ৮নং ওয়ার্ডের নেতাজি শিশুশিক্ষা কেন্দ্র এবং ২০নং ওয়ার্ডের জালালখাঁবাড় শিশুশিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। শিশুশিক্ষা কেন্দ্র দুটির পঠন- পাঠন, পরীক্ষা, পরিকাঠামো,মিড ডে মিল সহ বিভিন্ন দিক খতিয়ে দেখেন। শিশুশিক্ষা কেন্দ্র দুটির দিদিমনিগণ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। ভারপ্রাপ্ত কাউন্সিলর ড.মান্না পৌরসভার চেয়ারম্যান সুবল কুমার মান্না বাবুর সঙ্গে বিভিন্ন সমস্যা গুলি আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

আজকের এই পরিদর্শক দলে ছিলেন পৌরসভার স্টাফ অঞ্জন মাইতি ও যতীন্দ্রনাথ মাইতি।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *