গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভুমি:  মেদিনীপুরপূর্ব পশ্চিম।এগরা কৃষ্টি-চক্র আয়োজিত ৪৫তম নাট্যোৎসবের সাড়ম্বর উদ্বোধন হয় বৃহস্পতিবার। এগরা ঝাটুলাল হাইস্কুলে স্বর্গীয় হরিপদ শাসমল স্মৃতি মঞ্চে সন্ধ্যায় মঙ্গল দীপজ্বেলে ৫ দিনের নাট‍্য উৎসব-২২ এর উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যকার সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রধান অতিথির আসনে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি বিধায়ক উত্তম বারিক, সঙ্গে বলাগেড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান জেলা পরিষদ সদস্য উত্তম বারিক, খাকুড়দা রড়মোহনপুর ভগবতীদেবী পি টি টি আই এর অধ্যক্ষ ড: সিদ্ধার্থ শংকর মিশ্র। সভায় পৌরোহিত করেন এগরা পৌরসভার পৌর পিতা স্বপন কুমার নায়ক।স্বাগত ভাষণে সংস্থার প্রবীণ সদস্য ডা: শুভাশিস মাইতি দিনগুলোতে সবার সহযোগিতা কামনা করেন। ৫ দিনের অনুষ্ঠানে শেষ হবে সোমবার। এদিন সভামঞ্চে পার্থসারথি দাস ও ডক্টর সিদ্ধার্থ শংকর মিশ্র কে সংস্থার সাম্মানিক সদস্যপদ দেওয়া হয়। এদিন মঞ্চস্ত হয় কলকাতার ভূমি সুত থিয়েটার এর নাটক “চর্যাপদের কবি”। উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক বর্তমান ক্লাব সভাপতি প্রাণাশীষ ত্রিপাঠী। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় পার্থ প্রতিম পট্টনায়ক।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *