গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি মেদিনীপুর পূর্ব পশ্চিম।এগরা পাবলিক স্কুলে ১৩ তম বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় শুক্রবার।সকালে মঙ্গলদ্বীপ জ্বেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের তৃতীয় অধ্যাপক ড রঞ্জন সিনহা, সঙ্গে স্কুলের প্রত অধ্যক্ষ তপন কর, সঙ্গে ভাইস প্রিন্সিপাল রবীন্দ্রনাথ মাইতি, অবসরপ্রাপ্ত শিক্ষক সুভাষ চন্দ্র প্রধান, ট্রাস্টের সদস্য সুব্রত পাইন প্রমুখ।দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে উপস্থিত এলাকার জনপ্রিয় বিধায়ক পানিপারুল মুক্তেশ্বর হাই স্কুলের কৃতি প্রধান শিক্ষক তরুণ কুমার মাইতি, আইজারের অধ্যাপক ড: পুন‍্যশ্লোক ভাদুড়ী, বরিদা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সর্বেশ্বর বেরা, বড়িদা পঞ্চায়েত প্রধান রানুরানী বেরা প্রমুখ। সমগ্ৰ অনুষ্ঠানে পৌরোহিত‍্য করেন স্কুলের সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক

    .            কিশোর কুমার বসু।স্বাগত ভাষণে অধ্যক্ষ শ্রী কর বিদ‍্যালয়ের ১৩ বছরের ধারাবাহিক সাফল্য ও গৌরবজ্জ্বল পারফরমেন্স উপস্থাপন করেন, বলেন বর্তমান ছাত্র ছাত্রী ৬৫০, উচ্চ মাধ্যমিক স্তরে সায়েন্স, আর্টস ও কমার্স পড়ানোর কথা স্মরণ করিয়ে প্রতিষ্ঠানের শ্রীবৃদ্ধিতে সকলের সহযোগিতা কামনা করেন। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের সাংস্কৃতিক দক্ষতা উপস্থাপন করে। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান বিদ্যালয়ের সহ অধ্যক্ষ রবীন্দ্রনাথ মাইতি।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *