প্রকাশ কর:দৈনিক আবেশভূমি:মেদিনীপুর পূর্ব পশ্চিম।না ফেরার দেশে পাড়ি দিলেন সমাজসেবী, সংগঠক ও প্রাক্তন পঞ্চায়েত কর্মী অবন্তী কুমার মাইতি(৭৫)। শনিবার সকালে নিজের বাসভবন সরস্বতীপুরে কয়েক দিন বার্ধক্য জনিত রোগ ও শ্বাসকক্টে ভুক্তভোগী

                      অবন্তীবাবু সজ্ঞানে প্রয়াত হন। স্বাধীনতার বর্ষে ১৯৪৭ এ তার জন্ম, পরে চৌকিদার হিসেবে কর্মজীন শুরু শেষে পঞ্চায়েত কর্মী হিসেবে দ্বারিয়াপুর পঞ্চায়েত থেকে ২০০৭এ অবসর গ্ৰহন। বরাবর ধূতি ও চপ্পল সর্বস্ব, ডানপন্থায় আস্থাশীল এই সংগঠক বিচারাসনে স্পষ্ট কথা বলতে ভালো বাসতেন। নিজের বলা কথা থেকে খুব যুক্তি না থাকলে তাকে হটিয়ে দেওয়া শক্ত ছিল। গ্ৰামে প্রাথমিক বিদ্যালয়ের ভূমি সমস্যা নিরসনে প্রয়াত মুক্তেশ্বর কামিলা, উৎপল পাহাড়ী, অনিল রায় ,আয়তাপ উদ্দিনদের সহযোগী এই সংগঠক গ্ৰামের মানুষদের নিয়ে প্রধান শিক্ষকের পাশে থেকে গাছ তলার বিদ্যালয়কে স্থায়ী বিদ‍্যালয় দিয়ে যেতে কয়েক জনের সঙ্গে তার অতুলনীয় চেষ্টা সকলেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। আজ তার মরদেহ বিদ‍্যালয় হয়ে গ্ৰাম‍্য শশ্মানে দুপুরে শেষ কৃত‍্য সম্পন্ন হয়।বিদ্যালয়ের পক্ষে তার মোরদেহে পুষ্পার্ঘ নিবেদন করে শেষ শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত শিক্ষক প্রসেনজিৎ মাইতি, সহ শিক্ষক বিশ্বজিৎ আচার্য, পার্শ শিক্ষক সুশান্ত বসু
                        সহ শিক্ষকগণ।
      শারীরিক অসুস্থতার কারণে বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক গৌরী শঙ্কর মহাপাত্র শেষ যাত্রায় অংশনিতে পারেন নি। তিনি অবন্তীবাবুর প্রয়াণে গভীর শোক প্রকাশ করে তার সন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানিয়ে বলেন বিদ্যালয় তার এক প্রকৃত সুহৃদকে হারাল। বিদ‍্যালয়ের প্রশ্নে তার অভাব পূরণ হওয়ার নয়। সেদিনও আমার অবসরের দিন অশক্ত শরীর নিয়ে আমার সঙ্গে দেখা করে গেছেন। চলতি সপ্তাহের রবিবার  অসুস্থতার মধ্যেও আমার সঙ্গে শেষ দেখা করতে চান  আমাদের শিক্ষক নিতীশচন্দ্র পন্ডার মারফৎ খবর পেয়ে সোমবার দেখা করে আসি। শুক্রবার বিদ্যালয়ের রেজাল্ট  দেওয়ার পর দেখা করার ইচ্ছে থাকলে ও কাজের তাড়ায় আর হয়ে ওঠে নি। আফসোস থেকেই গেল।অনেক আগেই তাঁর স্ত্রী বিয়োগ হয়, দু বৎসর আগে জ্যেষ্ঠ পুত্র কে হারিয়েছেন। মৃত্যুকালে তিনি রেখে গেলেন দুই পুত্র, তিন পুত্রবধূ, নাতি-নাতনী ও অসংখ্য গুণ মুগ্ধ। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *