
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি :মেদিনীপুর পূর্ব পশ্চিম।পশ্চিম মেদিনীপুর জেলার শতবর্ষ প্রাচীন গড়হরিপুর গজেন্দ্র নারায়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তির সমাপ্তি পর্বের দুদিনের অনুষ্ঠানের শেষ হয় শুক্রবার প্রাক্তনী সম্মেলনের মধ্য দিয়ে।এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠাতার পৌত্র কলকাতা নগর আদালতের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সনৎ কুমার মাইতি। ছিলেন প্রতিষ্ঠাতার পৌত্র ও বিশিষ্ট শিক্ষক শ্রীকুমার মাইতি, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক হরিপদ দাস, বিশিষ্ট চিকিৎসক ডা: সুকুমার পানিগ্ৰাহী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক চিত্তরঞ্জন সিনহা, কাঁথি হিন্দু বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা ছবিরাণী দাস মহাপাত্র, রাজ্য সরকারের কৃষি বিপণন বিভাগের বিশেষ সচিব অশোক কুমার দাস, স্কুলের প্রাক্তন শিক্ষক অশোক কুমার পাইক, খড়্গপুর আই আই টির প্রাক্তন অধ্যাপক দামোদর মাইতি, নারায়ণগড় গভমেন্ট কলেজের অধ্যক্ষ বাদল কুমার জানা, উৎসব কমিটির সভাপতি অশোক কুমার বেরা, সম্পাদক কার্তিক চন্দ্র জানা বিদ্যালয়ের শিক্ষক উৎসব কমিটির কার্যকরী সভাপতি তথা বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান প্রদীপ পাত্র প্রমুখ। সঞ্চালনায় প্রাক্তণী দেবায়ন মাইতি।শেষে শতবর্ষ সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক তথা উৎসব কমিটির সভাপতি সুশান্ত কুমার সাউ।শেষে প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানে দুদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
