গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম। দেশপ্রাণ ব্লকের আঁউরাই পঞ্চায়েতের নামালডিহা হাই স্কুলের প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানের শুক্রবার তৃতীয় দিন। এদিন বিজ্ঞান বিষয়ক কর্মশালা হয়। ছাত্র ছাত্রীদের সামনে মনোজ্ঞ বিজ্ঞান বিষয় উপস্থাপন করেন এস আই এন পির প্রাক্তন গবেষক ড: অমিত জানা। অতিথি আসনে কৃষ্ণনগর মনীন্দ্রনাথ হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক রবীন্দ্র গবেষক ড: প্রবাল কান্তি হাজরা। সভায় সভাপতিত্ব বিদ‍্যালয়ের করেন প্রাক্তন প্রধান শিক্ষক শরৎচন্দ্র প্রধান। সকালে ভলিবল প্রতিযোগিতা হয়। সান্ধ্যকালীন অনুষ্ঠানে লক্ষা পদাতিক নাট্যগোষ্ঠী সঞ্জীব চট্টোপাধ্যায় এর “একাকী ঈশ্বর” এবং বিমল চট্টোপাধ্যায় রচিত “যদি এমন হয়” দুটি নাটক মঞ্চস্ত করে। শেষে সত্যজিৎ দাস সংগীত শিল্পী সত্যজিৎ দাস ও সবিতা জানা গোষ্ঠীদের দ্বারা পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।।                             

    প্রসঙ্গত ৭৫বছর উত্তীর্ণ এই বিদ্যালয়ে বুধবার সকালে পতাকা উত্তোলন ও তোপধ্বনির মধ্য দিয়ে বিদ্যালয়ের নবনির্মিত গেটের উদ্বোধন হয়। হয় প্রভাত ফেরি এবং রক্তদান শিবির। বৈকালিক অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বোলনের মধ্য দিয়ে এবং বিদ্যাসাগর ও দেশপ্রাণের আবেক্ষমূর্তির আবরণ উন্মোচন করে চার দিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন কাঁথি রামকৃষ্ণ মিশন ও সেবা শ্রমের মহারাজ স্বামী রমানাথা নন্দজী। সঙ্গে মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয় এর প্রাক্তন অধ্যক্ষ বহু গ্ৰন্থ প্রনেতা ঐতিহাসিক ড :হরিপদ মাইতি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মধুরিমা মন্ডল, বিদ‍্যালয়ের প্রশাসক তথা কাঁথি পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শিবশংকর মন্ডল, উৎসব কমিটির সভাপতি লক্ষীকান্ত পন্ডা, সহ-সভাপতি সুধাংশু শেখর পন্ডা ও দর্শন গিরি ,যুগ্ম সম্পাদক অশ্রুবিন্দু জানা, নিকুঞ্জ বিহারী বাগ ও পরিমল জানা প্রমুখ।স্বাগত ভাষণে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক তথা উৎসব কমিটির সম্পাদক মানবেন্দ্রনাথ মন্ডল পায়ে পায়ে বিদ‍্যালয়ের পঁচাত্তরের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে বিদ‍্যামন্দিরের শ্রীবৃদ্ধি ও ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানের সাফল্য কামনায় উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। অতিথিগণ তাদের বক্তব্যে বিদ্যালয়ের বর্ণোজ্জ্বল ধারাবাহিকতা বজায় রাখতে পাশে থেকে সহযোগিতার আশ্বাসদেন উদ্ধোধনী অনুষ্ঠানে পৌরোহিত‍্য করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সমরেশ রায়। চার দিনের অনুষ্ঠানের সমাপ্তি হবে শনিবার প্রাক্তনীদের অনুষ্ঠানের মধ্য দিয়ে। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ভারপ্রাপ্ত শিক্ষক মানবেন্দ্র নাথ মন্ডল।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *