গৌরীশঙ্কর মহাপাত্র :দৈনিক আবেশভূমি : মেদিনীপুর পূর্ব-পশ্চিম।শতবর্ষের আলোকে পশ্চিম মেদিনীপুরের গড়হরিপুর গজেন্দ্র নারায়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তির সমাপ্তি পর্বের অনুষ্ঠানের উদ্বোধন হয় বৃহস্পতিবার।মঙ্গলদীপ জ্বেলে দু দিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলাশাসক শ্রীমতি,আয়েশারানী এ, সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি বিধায়ক অজিত কুমার মাইতি, দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান, জাতীয় শিক্ষক ড: প্রণব কুমার পট্টনায়, প্রখ্যাত শল্য চিকিৎসক তথা এগরা ও এস জি হাসপাতালের কর্ণধার ডা: বাদল অশ্রু ঘাটা, প্রাক্তন ভারতীয় প্রখ্যাত ফুটবলার সুমিত মুখার্জি, বিদ্যাসাগর ইউনিভার্সিটির স্পোর্টস অফিসার সুভাষ বারিক ,প্রাক্তন প্রধান শিক্ষক শ্রীনিবাস মাইতি, বিদ্যালয় পরিচালন কমিটির সহ-সভাপতি তথা উদযাপন কমিটির সভাপতি অশোক কুমার বেরা প্রমুখ।

সভার সভাপতি বিদ‍্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সুশান্ত কুমার সাউ তার স্বাগত ভাষণে বিদ্যালয়ের অতীত ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ‍্যায় তুলে বিদ‍্যালয়ের সার্বিক শ্রীবৃদ্ধিতে ও শতবর্ষের অনুষ্ঠানকে সফল করতে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। সকলেই তাদের বক্তব্যে শতবর্ষ প্রাচীন এই বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল অধ্যায়ের ধারা বজায় রাখতে বিদ‍্যালয়ের শ্রী বৃদ্ধিতে পাশে থাকার আশ্বাস দেন।সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান তথা শতবর্ষ উদযাপন কমিটির কার্যকরী সভাপতি বিদ‍্যালয়ের সহ শিক্ষক প্রদীপ কুমার পাত্র।?উপস্থিত সকলকে ধন্যবাদ জানান উদযাপন কমিটির সম্পাদক কার্তিক চন্দ্র জানা।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *