গৌরীশংকর মহাপাত্র:দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম।খলিসাভাঙ্গা হাইস্কুলের প্লাটিনাম জুবিলির সমাপ্তি পর্বে রক্তদান শিবির হয় মঙ্গলবার। বিদ্যালয়ের সহযোগিতায় এবং লায়ন্স ক্লাব অফ কন্টাই বিবেক ও লায়ন্স ক্লাব অফ মাজনার যৌথ ব্যবস্থাপনায় এই রক্তদান শিবির। এলাকার ২৮ জন রক্তদান করেন। সান্ধ্য কালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি- ১এর বিডিও তুহিন কান্তি ঘোষ,জয়েন্ট বিডিও তপন কুমার বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন, দুলালপুর পঞ্চায়েত প্রধান সুপ্রভা নায়ক,পার্থসারথি পাল ,সমীরণ পাল,মলয় সামন্ত, গোবিন্দ দেবনাথ,মিঠু পাল,সুকুমার সাউ,নবেন্দু পাল,অমল দেবনাথ,অজয় বেরা,গুরুপদ দাস, তপন মাইতি প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় শিক্ষক শান্তনু দত্ত বর। অনুষ্ঠান সর্বাঙ্গ সুন্দর করে তুলতে প্রাণপন চেষ্টা করেন দেবাশিস ত্রিপাঠী,পুষ্পেন্দু মাইতি, কমলকান্তি শীট,বিভুরঞ্জন মন্ডল ,শিক্ষিকা অদিতি ভট্টাচার্য ,স্বর্ণালী পুরী প্রমুখ।আজকে রক্তদান শিবির এবং সান্ধ্যকালীন অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সকলকে ধন্যবাদ জানান প্রধান শিক্ষক  শিক্ষারত্ন ড.নিরঞ্জন মান্না।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *