গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম।রামনগর-২এর ঐতিহ্যবাহী হাই স্কুল কালিন্দী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী পূর্তি উদযাপন অনুষ্ঠানের মঙ্গল দীপ প্রজ্জ্বলন ও উৎসব উপলক্ষে স্মারক কক্ষের ভিত্তি প্রস্তর স্থাপন করে ৪ দিনের অনুষ্ঠানের সূচনা করেন স্থানীয় বিধায়ক রাজ‍্যের কারা মন্ত্রী অখিল গিরি। এদিন চন্ডীচরণ দাস ও অঞ্জনা দাসের সৌজন‍্যে নেতাজীর আবক্ষ মূর্তির উদ্বোধনও করেন মন্ত্রী। সঙ্গে উপস্থিত পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি অরুণ দাস, রামনগর-১পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র,পূর্ত কর্মাধ্যক্ষ মানস পাত্র, স্বাস্থ্য কর্মাধ‍্যক্ষ নায়ক স্বপন পট্টণায়ক, বলাগেড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান তথা কাঁথি পৌর সভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি, জেলা পরিষদ সদস্য অনুপ গিরি, ভূমি কর্মাধ্যক্ষ মানস দাস, বিদ্যালয়ের ১৯৫২ সালের প্রাক্তনী প্রাক্তন জেলা কৃষি আধিকারিক ইন্দুভূষণ সেনাপতি, বিদ‍্যালয়ের প্রাক্তন ছাত্র ও শিক্ষক উৎসব কমিটির কার্যকরী সভাপতি দীপক কুমার দাস,জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক সুভাষ মৈত্র , এ আই অমিতাভ গিরি প্রমুখ।

    সভায় পৌরোহিত করেন উৎসব কমিটির সভাপতি বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক পঙ্কজ কুমার দাস। স্বাগত ভাষণে উৎসব কমিটির যুগ্ম সম্পাদক তথা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিন্দ্য দাস বিদ‍্যালয়ের গৌরাম্ময় ৭৫ বছরের ধারাবাহিক ইতিহাস তুলে প্লাটিনাম জয়ন্তী উৎসব সুসম্পন্ন করতে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। মন্ত্রী ও অতিথিগণ তাদের বক্তব্যে বিদ্যালয়ের শ্রীবৃদ্ধিতে, পরিকাঠামো উন্নয়নে এবং প্লাটিনাম জয়ন্তী স্মারক কক্ষের প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা সহ সার্বিক সহযোগিতা দানে বিদ্যালয়ের পাশে থাকার অঙ্গীকার করেন। সকালে উৎসব তরুণ উৎসব উপলক্ষে তরুণের উদ্বোধন করেন উৎসব কমিটির সহ-সভাপতি উদ্যোগ-প্রতি মিন মিত্র মুমরেজ আলী প্রভাত ফেরীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উৎসব কমিটির যুগ্ম সম্পাদক তথা পরিচালন কমিটির সভাপতি স্বপন কুমার কর।এই পর্বে পৌরোহিত করেন কালিন্দী পঞ্চায়েত প্রধান স্বপন দাস। ছিলেন সৌমিক কর,প্লাটিনাম জয়ন্তী বর্ষের পতাকা উত্তোলন করেন প্রাক্তন প্রধান শিক্ষক তথা উৎসব কমিটির সভাপতি পঙ্কজ কুমার দাস। সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালনায় বিদ‍্যালয়ের বাংলা ভাষা শিক্ষক ড সৌমিক কর। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সভার সভাপতি পঙ্কজ দাস।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *