
গৌরীশংকর মহাপাত্র:দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিমকাঁথি-১এর খলিসাভাঙ্গা হাইস্কুলের প্লাটিনাম জুবিলি বর্ষ উদযাপন শেষ হয় বুধবার। এই ৭৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে খলিসাভাঙ্গা হাইস্কুল সহ চন্দনপুর হাইস্কুল,বাদলপুর বিদ্যাভবন, দুলালপুর গার্লস হাইস্কুল এবং মৈতনা গার্লস স্কুলকে নিয়ে ক্যুইজ প্রতিযোগিতা হয়।এই প্রতিযোগিতা পরিচালনা করেন দেশপ্রান ক্যুইজ সোসাইটি, চ্যাম্পিয়ন হয় চন্দনপুর এবং রানার্স খলিসাভাঙ্গা হাইস্কুল।সান্ধ্যকালীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি হাবিবুর রহমান,প্রাক্তন প্রধান শিক্ষক সন্তোষ মাইতি, মাজনা ব্লক স্বাস্থ্য কেন্দ্রের ডা প্রসেনজিৎ চন্দ্র,নামাল হাইস্কুলের প্রধান শিক্ষক সূর্যকান্ত হাজরা,বিশিষ্ট সমাজসেবী সেক আসেক উদ্দিন, গোবিন্দ দেবনাথ, মিঠু পাল,সমীর বরণ পাল, সুপ্রভাত সাউ,সেক ইমরান উল্লাহ,গুরুপদ দাস,অজয় বেরা, অসীম সাউ, তপন মাইতি,সামসুদ্দোহা মল্লিক,শিব শংকর মাইতি প্রমুখ। কোলকাতার বিখ্যাত সঙ্গীত শিল্পী সৈকত মিত্র গানে দর্শকদের মনোরঞ্জন করেন।। এছাড়া বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র ছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও ছিল আকর্ষণীয়। সঞ্চালনায় শিক্ষক শান্তনু দত্তবর, দেবাশিস ত্রিপাঠী, পুষ্পেন্দু মাইতি, কমলকান্তি শীট, বিভুরঞ্জন মন্ডল, শিক্ষিকা স্বর্নালী পুরী। সহযোগিতায় ছিলেন শিক্ষক সৌমিত্র জানা,তাপস হাইত, বিকাশ সাউ,প্রশান্ত পন্ডা,দেব কুমার ত্রিপাঠী সহ শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী।প্লাটিনাম জুবিলি সমাপ্তি পর্বের তিন দিনের অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষারত্ন ড.নিরঞ্জন মান্না উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।