
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম।এগরা এগরা পৌর শহরের প্রায় শতবর্ষ ছুঁই ছুঁই ৩নং নম্বর ওয়ার্ডের দল অলুয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষামূলক ভ্রমণ হয় বুধবার। ১৯২৮ সালের এই বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের নিয়ে এই প্রথমবার শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্যে শত ছাত্র ছাত্রীদের নিয়ে দর্শনীয় স্থানগুলি দেখাতে পাড়ি দেয় দীঘায়। বিদ্যালয়ের শিক্ষক, মনিটরিং কমিটির এমন উদ্যোগ অভিভাবক ও এলাকার মানুষের প্রশংসা কুড়ায় ।প্রধান শিক্ষক মনোরঞ্জন ঘোড়াই বিদ্যালয়ের প্রাক্তন দুই শিক্ষক অলক দাস, নন্দ রানী চক্রবর্তী সহ বর্তমান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে এই কর্মসূচি সফল করেন। যথা সময়ে ছাত্র ছাত্রীরা বাড়ি ফিরে আসায় শিক্ষক ও মনিটরিং কমিটিকে ধন্যবাদ জানান অভিভাবক অভিভাবিকা।
