প্রকাশ কর :দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম।রাজ্য সরকারের নির্দেশে এক ক্লাস থেকে অন্য ক্লাসে উত্তীর্ণ পড়ুয়াদের দেওয়া হল বিশেষ সম্মান। এর জন্য স্কুলে অনুষ্ঠিত হয় ‘সমাবর্তন অনুষ্ঠান’। পটাশপুর ২ এর পঁচেটগড় হাইস্কুলে এই ‘সমাবর্তন অনুষ্ঠান হয় বৃহস্পতিবার। বিদ্যালয় নাচ, গান, আবৃত্তি ও বক্তব্যসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ছাত্র ও শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনাও হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি দেবব্ৰত দাস অধিকারী, প্রধান শিক্ষক দেবকিনন্দন রায় সহ সহ শিক্ষক শিক্ষিকাগণ। প্রধান অতিথির আসন অলংকৃত করেন, এগরা সারদা শশীভূষণ কলেজের অধ্যাপিকা ডঃ শ্রাবস্তী রায়। এদিন ছাত্র-ছাত্রীদের কেক কেটে খাওয়ানোর পাশাপাশি সমাবর্তন শংসাপত্র প্রদান করা হয়। এমন অনুষ্ঠানে’র আয়োজনে খুশি পড়ুয়ারও।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *