
গৌরীশংকর মহাপাত্র:দৈনিক আবেশভূমি:মেদিনীপুর পূর্ব পশ্চিম।পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর ব্লকের শিয়ালসাই সমবায় কৃষি উন্নয়ন সমিতির নতুন বোর্ডের কর্মকর্তা নির্বাচন পর্ব নির্বিঘ্নে সম্পন্ন হয় সোমবার।গত ইং ২৩শে ডিসেম্বর ৯ জন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর ৯ই
ডিসেম্বর ছিল বোর্ডের পদাধিকারি নির্বাচন।ভারপ্রাপ্ত অতিরিক্ত সমবায় নির্বাচন আধিকারিক শুভেন্দু দাসের পৌরোহিত্যে সর্বসম্মতিক্রমে আগামী ৫ বছরের জন্য চেয়ারম্যান পদে বামাপদ কর মহাপাত্র(বিদ্যাসাগর ব্যাংক মনোনীত প্রতিনিধি),ভাইস চেয়ারম্যান প্রফুল্ল কুমার জানা এবং সম্পাদক নিত্যগোপাল রথ(পুননির্বাচিত) হন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঐ সমিতি মনোনীত বিদ্যাসাগর ব্যাংকের প্রতিনিধি তথা ব্যাংক চেয়ারম্যান প্রদীপ কুমার পাত্র।

