
গৌরীশঙ্কর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম।স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিনে লায়ন্স ক্লাব অফ কন্টাই রক্তদান শিবিরের আয়োজন করে। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের মোহনপুর ব্লকের মোহনপুর স্বামীজী ওয়েলফেয়ার ক্লাবের সঙ্গে একত্রে।শিবিরের উদ্বোধন করেন ক্লাব সভাপতি তাপস দাস। রক্তদান করেন ২০ মহিলা সহ ৮০ জন। রক্ত দানের সঙ্গে সঙ্গে ৬০ জন মানুষের ব্লাড সুগার পরীক্ষাও হয়। লায়ন্স ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন লায়ন অশোক কুমার সাহু, স্বপন কুমার পরিয়ারী, গোলকচন্দ্র বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান শেষে সকলকে ধন্যবাদ জানান ক্লাব সম্পাদক গৌতম দে।
