গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম।পটাশপুর-২এর মথুরা পঞ্চায়েতের মথুরা বিবেকানন্দ যুব পাঠ চক্রের উদ্যোগে বৃহস্পতিবার পালিত যুগাচার্য সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্ম দিন। ৬৫ জন শিশু কিশোরদের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন হয়, শোভাযাত্রা শেষে একটি নাতি দীর্ঘ আলোচনা সভার আয়োজন করে। “ম্যান মেকিং ইজ মাই মিশন” সুতরাং “ডু গুড এন্ড বি গুড” এই ভাবই ছিল আলোচনার মূল প্রতিপাদ্য।আলোচনায় অংশনেন বিশিষ্ট অতিথি শিক্ষক নারায়ণ চন্দ্র জানা ও গোবিন্দ রায় চৌধুরী , প্রতিষ্ঠানের সভাপতি শুভেন্দু জানা ।শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ক্লাব সম্পাদক দুলাল চন্দ্র মান্না।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *